সংবাদ শিরোনাম:

বরিশালে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:32:11 pm, Thursday, 29 February 2024
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ১নং ওয়ার্ডের অধ্যক্ষ ইউনুস খান সড়ক (খালপাড় সড়ক) অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা দ্রুত এ সড়কটি মেরামত করার জন্য মেয়রসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন সংস্কার না করা এবং মাঝপথে সংস্কার কাজ বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সড়কে যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত ধুলাবালি উড়ছে। এতে রাস্তায় চলাচলরত শিক্ষার্থী, যাত্রী ও পথচারী এবং স্থানীয় বাসিন্দারা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, পন্যসামগ্রী, খাবার ঢেকে রেখেও ধুলোবালি থেকে রেহায় পাচ্ছেন না তারা। এতে খাবার ও বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। তাদের দাবি, সকাল-বিকেল যদি গাড়ি দিয়ে পানি দিতো তাহলে এমন হতো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : 09:32:11 pm, Thursday, 29 February 2024