সংবাদ শিরোনাম:

বরিশালে ছয়লেন মহাসড়ক ও সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:19:23 pm, Sunday, 29 June 2025
  • 112 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয়লেন মহাসড়ক নির্মাণ এবং বরিশাল-বাউফল সড়কের গুরুত্বপূর্ণ নেহালগঞ্জ ও গোমা সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় ও সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি।

সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও সড়ক বিভাগের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা জানান, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ছয়লেন হলেও ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ১৯৫ কিলোমিটার সড়ক এখনও দুই লেনের অবস্থায় রয়েছে। ফলে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনায় জনদুর্ভোগ বাড়ছে।

বরিশাল-বাউফল সড়কের অসমাপ্ত নেহালগঞ্জ ও গোমা সেতু দুটি আন্তঃজেলা যোগাযোগে বড় প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হচ্ছে বলে বক্তারা জানান। তারা বলেন, দক্ষিণাঞ্চলের সমন্বিত উন্নয়নের জন্য এই মহাসড়ক ও সেতু দুটি জরুরি ভিত্তিতে সম্পন্ন করা প্রয়োজন।

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, “পদ্মা সেতুর সুফল থেকে দক্ষিণাঞ্চল এখনও বঞ্চিত। অবকাঠামো উন্নয়নের স্থবিরতা আমাদের অঞ্চলকে পিছিয়ে দিচ্ছে। ছয়লেন মহাসড়ক ও সেতু নির্মাণ না হলে শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়।”

বক্তব্য রাখেন সহ-সভাপতি আমিনুর রহমান, সদস্য নজরুল হক, ইউপি চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার, সমাজকর্মী কামরুন নাহার বেগম এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন স্মারকলিপি গ্রহণ করে জানান, দাবিগুলো যথাযথ এবং ইতোমধ্যে বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনায় এসেছে। দ্রুত মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম জানান, গোমা সেতুর নির্মাণকাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে এবং নেহালগঞ্জ সেতু প্রকল্পও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ছয়লেন মহাসড়ক ও সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : 06:19:23 pm, Sunday, 29 June 2025