চরমোনাই শালুকা বাজারে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




চরমোনাই শালুকা বাজারে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

চরমোনাই শালুকা বাজারে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন




স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের শালুকা বাজারে দুই ব্যবসায়ীর তর্ক বির্তকের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তকর তথ্য প্রচারের পাশাপাশি পরিকল্পিত ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে বারো টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে শালুকা মীরা বাড়ির বাজার কমিটির সভাপতি হাফেজ মো: শাহ আলম বলেন-

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাজারের ১৪ জন ব্যবসায়ীকে বিবাদী করে নগরীর রুপাতলী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান চৌধুরী (৪২) বাদি হয়ে বরিশাল এডিএম কোর্টে পর পর দুইটি মামলা দায়ের করেন। সম্প্রতি আদালতের বিচারক মামলা দুইটি খারিজ করে দেয়।

 

 

এদিকে গত ১৯/০৭/২০২৫ তারিখ শালুকা বাজারে রাত অনুমান ৯ টার সময় স্থানীয় সকল ব্যবসায়ীর সর্বসম্মতিক্রমে এক নৈশ ভোজের আয়োজন করা হয়। নৈশভোজের লাইটিং এর দায়িত্ব দেওয়া হয় বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মামুন হাওলাদারকে। সন্ধ্যায় লাইটিং সিস্টেমে সমস্যার সৃষ্টি হয়। বাজার ব্যবসায়ী মো. বাহাদুর শরীফ লাইটিং সিস্টেমের সমস্যা সমাধান করতে বলে মামুনকে। বিষয়টি নিয়ে দুই জনের মধ্যে তর্ক-বির্তকের একপর্যায় মামুন ইট দিয়ে আঘাত করলে বাহাদুর শরীফের ডান হাতের কব্জি রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয় এবং পরবর্তীতে সকলে মিলে একত্রে রাত্রের খাবার খাওয়া হয়।

 

 

পরবর্তীতে ওই মেহেদী হাসান চৌধুরী ও আকিব হোসাইন ওরফে আপেল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক মামুন হাওলাদার কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কারণ হল- বাজার ব্যবসায়ীদের সাথে বাজারের জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মামুনকে ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা লুটতে চায় মেহেদী হাসান চৌধুরী ও আকিব হোসাইন।

 

 

ইতোমধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তকর তথ্য প্রচার করে যাচ্ছে। এ ঘটনার অনুকূলে গত ২১/০৭/২০২৫ তারিখে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বাজার ব্যবসায়ী মো. বাহাদুর শরীফ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD