বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ইন্দুরকানীতে নিষিদ্ধ ট্রাকেই ধসে গেল পুরনো সেতু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:29:04 pm, Friday, 20 June 2025
  • 0 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মালবাড়ি এলাকায় অবস্থিত একটি পুরনো বেইলী ব্রিজ অবশেষে ভেঙে পড়েছে। শুক্রবার ভোররাতে কয়লা বোঝাই একটি ট্রাক চলাচলের সময় ব্রিজটি ধসে যায়। এতে যাত্রী ও চালকের প্রাণহানি না ঘটলেও বর্ষা মৌসুমে এমন দুর্ঘটনা মানুষের চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির অবস্থা দীর্ঘদিন ধরে নাজুক। যদিও ব্রিজে পাঁচ টনের বেশি ভার বহন নিষিদ্ধ করা হয়েছিল, স্থানীয় প্রশাসনের নজরদারি ও কার্যকর মনিটরিংয়ের অভাবে নিয়ম মানা হচ্ছিল না। শুক্রবার রাত আড়াইটার দিকে ভারী ট্রাকটি ব্রিজের মাঝামাঝি উঠতেই সেতুটি ভেঙে পড়ে।

ব্রিজ ভেঙে যাওয়ার ফলে ইন্দুরকানী, কলারন-সন্ন্যাসী ও মোড়েলগঞ্জের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মালবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষের ভোগান্তি এখন চরমে।

এছাড়া, স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে সেতুর দুর্বলতা সম্পর্কে জানানো হলেও কোনো কার্যকর সংস্কার বা বিকল্প সেতু নির্মাণ করা হয়নি। বরং বিভিন্ন সময়ে প্রভাবশালী মহলের কারণে নিয়ম ভেঙে ভারী যানবাহন চলাচল করেছে এই সেতু দিয়ে।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। তবে নতুন সেতু নির্মাণ বা সংস্কারে সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইন্দুরকানীতে নিষিদ্ধ ট্রাকেই ধসে গেল পুরনো সেতু

প্রকাশের সময় : 08:29:04 pm, Friday, 20 June 2025