সংবাদ শিরোনাম:

বরিশালে বিপিএল আয়োজনের ইঙ্গিত বিসিবি সভাপতির

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:31:43 pm, Sunday, 29 June 2025
  • 54 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামে রোববার (২৯ জুন) বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের ক্রিকেট কাঠামোয় যুগান্তকারী পরিকল্পনার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, প্রতিটি উপজেলার খেলোয়াড়দের তথ্য নিয়ে একটি জাতীয় ডাটাবেজ গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ডাটাবেজে ব্যাটসম্যান, বোলারসহ প্রতিটি খেলোয়াড়ের দক্ষতা, অবস্থান ও সম্ভাবনা সংরক্ষণ করা হবে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি প্রতিটি জেলার কোচ যেন জানেন, তাদের জেলায় কতজন পেসার, লেগস্পিনার, ব্যাটসম্যান রয়েছে। তারা সেই রিপোর্ট বিভাগীয় পর্যায়ে পাঠাবেন। এতে করে ঢাকার দিকে না তাকিয়েও বিভাগীয় দল গঠনের সুযোগ গৃষ্টি হবে। বরিশালের উদাহরণ টেনে তিনি বলেন, আমরা চাই বরিশালের প্রতিটি খেলোয়াড় বরিশালের সিস্টেম থেকেই প্রতিনিধিত্ব করুক।

বিসিবি সভাপতি জানান, ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে বিসিবির ছোট ছোট অফিস থাকবে। সেখানে একজন হেড অফ ক্রিকেট এবং তার অধীনে একজন হাই পারফরমেন্স কোচ থাকবেন, যিনি বিভাগীয় পর্যায়ের সব ক্রিকেট কার্যক্রম তদারকি করবেন। তবে আমরা সাধারণ ক্রিকেট গঠনতন্ত্রের স্বাভাবিক প্রবাহে বিঘœ ঘটাব না।

মাত্র ২৯ দিন দায়িত্বে থাকা সত্ত্বেও বরিশালের ক্রিকেট উন্নয়নে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্টেডিয়াম উন্নয়ন, বিপিএল আয়োজনের সম্ভাবনা এবং খেলাধুলার পরিকাঠামো বৃদ্ধিতে জোর দেওয়ার কথাও বলেন তিনি। তার মতে, বরিশালে যদি বিপিএল হয়, তবে গ্যালারি পুরোপুরি ভরে যাবে। তাই তিনি এ বিষয়ে বোর্ডকে জোরালোভাবে বলার প্রতিশ্রুতি দেন।

বিসিবি সভাপতি আক্ষেপ করে বলেন, গত ১০-১৫ বছর বরিশালে কোনো ক্রিকেট লীগ হয়নি। লীগ না হলে একজন তরুণ ক্রিকেটারের সঙ্গে অবিচার করা হয়। সোহাগ গাজী, কামরুল ইসলাম রাব্বির মতো ক্রিকেটারদের নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আরও অনেক প্রতিভা খেলতে না পেরে হারিয়ে যাচ্ছে।

তিনি জানান, বরিশালে কোচিং কোর্স, আম্পায়ারিং কোর্স, কিউরেটর কোর্সের মতো কার্যক্রম নেই। ভবিষ্যতে বিসিবির স্থানীয় অফিস এসব প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এজন্য তিনি বরিশালবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার কাউসার রায়হান, জেলা ও মহানগর ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

২৫ বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব ১২ বালক ও বালিকাদের অংশগ্রহণে সিক্স-এ-সাইড, পেস হান্টার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে দিনটি উদ্যাপন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে বিপিএল আয়োজনের ইঙ্গিত বিসিবি সভাপতির

প্রকাশের সময় : 06:31:43 pm, Sunday, 29 June 2025