বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

স্বামীর কাছে যাওয়ার পথেই অপহরণ, পলিথিনে মোড়ানো গৃহবধূ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:14:54 pm, Sunday, 29 June 2025
  • 4 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ভোলা মহাসড়কের তালুকদারহাট এলাকা থেকে হাত-পা বাঁধা এবং পলিথিনে মোড়ানো অবস্থায় এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি শনিবার রাতে ঘটলেও রোববার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ অপহরণের শিকার হয়েছেন। তিনি বরিশালের রূপাতলী গ্যাসটারবাইন এলাকার বাসিন্দা এবং তার স্বামী ভোলায় ব্যবসা করেন। শনিবার বিকেলে স্বামীর বাসায় যাওয়ার উদ্দেশে তিনি বের হন। বরিশাল নদী বন্দরে যাওয়ার সময় লঞ্চ মিস করেন। এরপর চরকাউয়া খেয়া পার হয়ে গাড়িতে করে লাহারহাট লঞ্চঘাটে পৌঁছালেও সেখান থেকেও ভোলাগামী লঞ্চ মিস করেন।

পরবর্তীতে তিনি রূপাতলী ফেরার চেষ্টা করেন। ধারণা করা হচ্ছে, চরকাউয়া জিরো পয়েন্ট এলাকা থেকে কোনো গাড়িতে উঠিয়ে তাকে অপহরণ করা হয়।

পুলিশ জানায়, ভিক্টিমের শরীরে ফোসকা রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তার উপর এসিড বা কোনো রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হতে পারে। তবে ডাক্তাররা বিষয়টি যাচাই করছেন এবং নারী বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ষণের শিকার হয়েছেন কিনা এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি পুলিশ। ভিক্টিম শারীরিকভাবে খুবই দুর্বল এবং পুরো ঘটনা পরিষ্কারভাবে বলতে পারছেন না। তিনি কিছুটা সুস্থ হলে তার কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৯টার মধ্যে গৃহবধূ অপহৃত হন বলে তারা ধারণা করছে। এরপর কোথায় রাখা হয়েছিল, কীভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং কারা এই ঘটনার পেছনে রয়েছে এসব তথ্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

স্বামীর কাছে যাওয়ার পথেই অপহরণ, পলিথিনে মোড়ানো গৃহবধূ উদ্ধার

প্রকাশের সময় : 08:14:54 pm, Sunday, 29 June 2025