বরিশালে আগুনে পুড়লো দোকানসহ বসতবাড়ি, প্রতিবন্ধী আহত Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশালে আগুনে পুড়লো দোকানসহ বসতবাড়ি, প্রতিবন্ধী আহত

বরিশালে আগুনে পুড়লো দোকানসহ বসতবাড়ি, প্রতিবন্ধী আহত




এইচ.এম হেলাল : বরিশাল নগরীর লাকুটিয়া সড়কের সাধুর বটতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি ও দুইটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এই অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধী ব্যক্তি আহত হন। ভুক্তভোগীদের দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে রফিক হাওলাদারের তেলের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের শহিদুল ইসলামের চায়ের দোকান এবং দুইটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ব্যাপক দুর্ভোগের মুখে পড়েন।

বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. লিটন আহম্মেদ জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকান ও বসতবাড়িগুলো গ্রাস করে নেয়। পরে ফায়ার সার্ভিসের টিম দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, “আমরা একটি বসতবাড়ি থেকে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করি এবং দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই অগ্নিকাণ্ডে তাদের অনেক মূল্যবান মালামাল ও সম্পদ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছেন এবং সরকারের সহায়তা কামনা করছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD