বরিশালে শেখ পরিবারের নামে থাকা ৫ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন Latest Update News of Bangladesh

শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




বরিশালে শেখ পরিবারের নামে থাকা ৫ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

বরিশালে শেখ পরিবারের নামে থাকা ৫ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মা এবং ফুফার নামে নামকরণ করা এসব কলেজের নতুন নাম ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। আজ রোববার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কলেজগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। বরিশাল বোর্ড তালিকা পাঠানোর পর মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং বোর্ড তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়। এরপর অধিকাংশ প্রতিষ্ঠান নতুন নামে সাইনবোর্ড স্থাপন করেছে।

নতুন নাম অনুযায়ী, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজ এখন “কাউনিয়া সরকারি কলেজ” নামে পরিচিত। মেহেন্দিগঞ্জের “দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়” হয়েছে “আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়”। আগৈলঝাড়া উপজেলার “শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজ”-এর নতুন নাম “আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ”।

এছাড়া, পিরোজপুরের “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়” এর পরিবর্তে নামকরণ করা হয়েছে “নাজিরপুর সরকারি মহিলা কলেজ” এবং ভোলার “সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ” এখন থেকে পরিচিত হবে “ভোলা সরকারি মহিলা কলেজ” নামে।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এ সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক বিবেচনা নয়, বরং নিরপেক্ষ ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নামকরণ করা হয়েছে। যাতে প্রতিষ্ঠানের অবস্থান ও স্থানীয়তা প্রতিনিধিত্ব করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD