বরিশালে হতাশায় সংবাদকর্মীর আত্মহত্যা, সমাজে বিষাদের ছায়া Latest Update News of Bangladesh

শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




বরিশালে হতাশায় সংবাদকর্মীর আত্মহত্যা, সমাজে বিষাদের ছায়া

বরিশালে হতাশায় সংবাদকর্মীর আত্মহত্যা, সমাজে বিষাদের ছায়া




উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের এক প্রতিশ্রুতিশীল সংবাদকর্মীর করুণ পরিণতি সমাজে হতাশা ও বেদনার বার্তা রেখে গেল। চরম আর্থিক দৈন্যতার কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন শাওন চক্রবর্তী, যিনি উজিরপুর পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এবং স্থানীয় পুরোহিত কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শাওনের পরিবার জানায়, পেশাগতভাবে স্বচ্ছল না হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। তার একমাত্র ছেলে ও পরিবারের দায়িত্ব পালনে বারবার হোঁচট খাওয়ায় হতাশ হয়ে পড়েন। কয়েকদিন আগে তিনি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন, যেখানে লিখেছিলেন—তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং ছেলের ভবিষ্যত নিয়ে তার দুশ্চিন্তা রয়েছে। ওই পোস্ট ঘিরে উদ্বেগ তৈরি হলে পরিচিতজনরা তাকে বোঝান এবং পোস্টটি মুছে দেওয়া হয়।

কিন্তু তার মানসিক অবস্থা আরও অবনতির দিকে যায়। শনিবার রাতে পরিবারের কারও অজান্তে তিনি কীটনাশক পান করেন। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বরিশাল হয়ে ঢাকা মেডিক্যালে নিয়ে যান। সেখানে রবিবার (২২ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাওনের।

এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং সাংবাদিক সমাজের আর্থ-সামাজিক নিরাপত্তাহীনতার একটি দৃষ্টান্ত। সহকর্মীরা বলছেন, প্রান্তিক সাংবাদিকদের জন্য কোনো সামাজিক নিরাপত্তা বেষ্টনী নেই, যার ফলে এ ধরনের ঘটনা ঘটছে। এলাকাবাসী এবং পেশাজীবীরা শাওনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সাংবাদিকদের জন্য নীতিগত সহায়তার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD