পবিত্র আশুড়া উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




পবিত্র আশুড়া উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল

পবিত্র আশুড়া উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল




নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র আশুড়া উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল বের করা হয়েছে। রবিববার সকাল সাড়ে ১০টায় নগরের পশ্চিম কাউনিয়া গোলচত্ত্বর এলাকা থেকে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের উদ্যোগে এই মিছিল বের করা হয়।

এ সময় তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা ইয়া হাসান, ইয়া হোসেন বলে স্লোগান দিতে থাকেন। মিছিলের শুরুতে একটি বর্ণাঢ্য তাজিয়া নিয়ে যাওয়া হয়। এছাড়া বাদ্য বাজনাসহকারে প্ল্যাকার্ড ও নানা রঙের পতাকা বহন করা হয়।

পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি মো. বাদশা ফকিরের নেতৃত্বে তাজিয়া, বিভিন্ন ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, কালো ও বিভিন্ন রঙেন পতাকা নিয়ে মিছিলটি বগুরা রোড, সদর রোড, হাসপাতাল রোড হয়ে আবার পশ্চিম কাউনিয়া গোলচত্ত্বর গিয়ে শেষ হয়।

অপরদিকে মিছিল দেখতে উৎসুক জনতা রাস্তার দুপাশে ভিড় জমায়। তবে নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মিছিলের সঙ্গে অবস্থান করছিলেন। এছাড়া মিছিল শুরুর পূর্বে অনুষ্ঠানস্থলে সেনাবাহিনীর একটি টিম অবস্থান নেয়।

এদিকে পবিত্র আশুড়া উপলক্ষে সন্ধ্যার পর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাক-পাঞ্জাতন পরিষদ বরিশালের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন হযরত মাওলানা আরিফ বিল্লাহ পাঞ্জাতনী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নছিহত করবেন হযরত মাওলানা মো. হুমায়ুন কবির।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD