ডোবায় মিলল কনস্টবলের লাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ডোবায় মিলল কনস্টবলের লাশ

ডোবায় মিলল কনস্টবলের লাশ




অনলাইন ডেস্ক:কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি ডোবা থেকে আমিনুল ইসলাম (৫৫) নামের এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তার লাশ উদ্ধারের পর বুধবার ভোর সাড়ে ৩টায় ফুলবাড়ী থানায় জানাজা শেষে কুড়িগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়।নিহত আমিনুল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মৃত কাজী জলিলুর রহমানের ছেলে।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, আমিনুল ইসলাম মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় ডিউটি করেছিলেন। এরপর তিনি ব্যক্তিগত কাজে উপজেলার বালারহাট বাজারে গিয়েছিলেন। সংবাদ পেয়ে রাত ১২টার দিকে পূর্ব ফুলমতি গ্রামের ঘুঘুরার পুলের পশ্চিমে চৌরাস্তার ডোবা থেকে আমিনুলের ব্যবহৃত মোটর সাইকেলসহ লাশ উদ্ধার করা হয়। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের বাবা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী চিকিৎসকের বরাত দিয়ে জানান, হৃদপিন্ডের সমস্যায় তার মৃত্যু হয়েছে। লাশ কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD