সংবাদ শিরোনাম:

সাকুরা পরিবহনের থাক্কায় পথচারী নারী নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:54:04 pm, Thursday, 20 March 2025
  • 35 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির যাত্রীবাহী সাকুরা বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের উজানচর ইউনিয়নের মোস্তফা মেটাল ইন্ডাঃ লিঃ এর সামনে এ দূর্ঘটনা ঘটে।

আহত মোটরসাইকেল চালকের নাম মো. রুহুল। তিনি রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকার মো. হানিফ এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া ঘাট থেকে আসা দ্রুতগতির সাকুর পরিবহন ঢাকা মেট্রো-ব (১১-৪৮৮৬) পরিবহনটি মোস্তফা মেটাল এর সামনে পৌছালে মহাসড়কের পাশে থাকা পথচারী অজ্ঞাত নারীকে মোটরসাইকেল চালক বাঁচাতে গেলে পেছন থেকে আসা বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই নারী নিহত হয় এবং মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি, গুরুতর আহত মোটরসাইকেল চালককে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আমাদের হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাকুরা পরিবহনের থাক্কায় পথচারী নারী নিহত

প্রকাশের সময় : 10:54:04 pm, Thursday, 20 March 2025