পটুয়াখালী-৩ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী প্রিন্স মহব্বতের পক্ষে দোয়া মাহফিল Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




পটুয়াখালী-৩ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী প্রিন্স মহব্বতের পক্ষে দোয়া মাহফিল

পটুয়াখালী-৩ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী প্রিন্স মহব্বতের পক্ষে দোয়া মাহফিল




গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দানবীর কামরান শাহীদ প্রিন্স মহব্বত এ পক্ষে শুক্রবার দুই উপজেলার ৩০০টি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বর্তমানে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। সবাই যখন মনোনয়ন পাওয়ার ব্যাপারে দ্বারে দ্বারে ঘুরছে তখন তিনি জনগনের সেবায় কাজ করছেন। শুধু যে উন্নয়নের কাজই করছেন তাই-ই নয়, পাশাপাশি আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে ভোট চাইছেন নৌকায়। তিনি দুই উপজেলায় সমাজসেবামূলক কাজ করে ও আর্থিক সহায়তা দিয়ে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। ব্যক্তিগত অর্থে দশমিনা-গলাচিপার উন্নয়নকাজ করে যাচ্ছেন।

জানা যায়, ২০১০ সাল থেকে দুই উপজেলায় ৩০০টি মসজিদ ও ২০টি মাদরাসা সংস্কার এবং ৪৮টি মন্দিরে আর্থিক সহায়তা দিয়েছেন প্রিন্স মহব্বত। দশমিনা উপজেলার চাঁনপুরা গ্রামে হাজী মহব্বত কুরআন শিক্ষা মাদরাসা স্থাপন করেছেন। খেলাধুলা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আর্থিক অনুদান দিয়েছেন। দশমিনার আলীপুরা মাধ্যমিক বিদ্যালয়ে দানবীর মহব্বত নামে একটি অডিটোরিয়াম নির্মাণ করেছেন।

গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার শাহিন জানান, শুক্রবার গলাচিপা ও দশমিনার ৩০০টি মসজিদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দানবীর কামরান শাহীদ প্রিন্স মহব্বত এর জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

দলীয় নেতাকর্মীরা জানান, দুই উপজেলায় বিভিন্ন সমাজ সেবামূলক কাজ, আর্থিক সহায়তা ও উন্নয়নের দিক থেকে প্রিন্স মহব্বত সবার চেয়ে এগিয়ে রয়েছে। তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন।
মনোনয়ন পাওয়ার বিষয়ে কামরান শাহীদ প্রিন্স মহব্বত জানান, শোডাউন বা প্রচার-প্রচারণার চেয়ে আমি উন্নয়নমূলক কাজকে বেশি গুরুত্ব দেই। জনগনের যেকোনো বিপদে আমি পাশে থেকেছি ও ভবিষ্যতে থাকব।দল থেকে আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করব বলে আশা করি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD