ছাত্রদলের কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতা, ক্ষুব্ধ কর্মীরা Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছাত্রদলের কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতা, ক্ষুব্ধ কর্মীরা

ছাত্রদলের কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতা, ক্ষুব্ধ কর্মীরা




পটুয়াখালী প্রতিনিধি ॥ মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে ছাত্রলীগের সাবেক এবং নিষিদ্ধ ঘোষিত নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে ছাত্রদলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কলেজ ছাত্রদলের অভ্যন্তরীণ বিভাজন ও ক্ষোভ এখন প্রকাশ্যে চলে এসেছে।

নতুন কমিটিতে মো. রবিউল ইসলামকে সভাপতি এবং আসিবুল হককে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বিতর্ক শুরু হয় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রবিউল ও রাফির ছাত্রলীগ সংশ্লিষ্ট ছবি ও তথ্য। রাফি বর্তমানে ছাত্রদলের প্রচার সম্পাদক, অথচ তিনি আগে ছাত্রলীগের একই পদে ছিলেন বলে জানা গেছে। এমনকি তাঁর পক্ষেও ছাত্রলীগ সংশ্লিষ্টদের অভিনন্দন বার্তা দেখা গেছে ফেসবুকে।

এই ঘটনাকে ঘিরে ছাত্রদলের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, “একটি মহল চক্রান্ত করে ছাত্রদলের আদর্শ বিরোধী লোকদের কমিটিতে স্থান দিয়েছে।” সংবাদ সম্মেলনে সিনিয়র সহ-সভাপতি রাইসুল ইসলাম রুপু বলেন, “ছাত্রদলের দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে যারা ছাত্রলীগে ছিলেন তাদের ঠাঁই দেওয়া হয়েছে।”

পদবঞ্চিত নেতারা বলেন, “সংগঠনের আদর্শ নীতিকে উপেক্ষা করে স্বার্থান্বেষী গোষ্ঠী কমিটির নিয়ন্ত্রণ নিচ্ছে। এতে ছাত্রদলের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

রবিউল ইসলাম অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি বহু বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। যেসব ছবি ভাইরাল হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্রলীগে আমি কখনো সক্রিয় ছিলাম না।”

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, “এ কমিটি নিয়ে নানা অভিযোগ এসেছে। আমরা যাচাই করে দেখছি। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD