একসঙ্গে তিনটি ষাড় কিনলেই ওমরা হজ্জ্ব ফ্রী ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




একসঙ্গে তিনটি ষাড় কিনলেই ওমরা হজ্জ্ব ফ্রী !

একসঙ্গে তিনটি ষাড় কিনলেই ওমরা হজ্জ্ব ফ্রী !




পটুয়াখালী প্রতিনিধি ॥ কয়েক বছর আগে মাত্র দুইটি গরু দিয়ে শুরু। আজ পটুয়াখালীর কুয়াকাটায় সেই ছোট উদ্যোগের নাম—‘কুয়াকাটা ডেইরী ফার্ম’, যেখান থেকে ঈদের বাজার মাতাচ্ছে রাঙ্গা দুদু, কালা পাহাড় ও রাজা মানিক নামের তিনটি বিশাল ষাড়।

ফার্মের মালিক ইসলামিক বক্তা মুফতি হাবিবুর রহমান মিসবাহ জানান, শুধুমাত্র শখ আর হালাল রুজির নীতিতে এই খামার শুরু করেন তিনি। এখন খামারে রয়েছে প্রায় ৫০টিরও বেশি গরু। ষাড়গুলোকে বড় করতে কোনো ধরনের স্টেরয়েড বা কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়নি। শুধু স্বাস্থ্যকর খাদ্য, নিয়মিত পরিচর্যা এবং খামারের কর্মীদের ভালোবাসায় তারা বড় হয়েছে।

খামারের ব্যবস্থাপক জানান, প্রতিদিন তিনবার গোসল, খাদ্য ও পানির সরবরাহ নিশ্চিত করা হয়। ফলাফলস্বরূপ তিনটি ষাড়ের ওজন যথাক্রমে ২০, ২১ এবং ১৫ মণ। এগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ১৬, ১৭ ও ১২ লাখ টাকা। তবে যে কেউ একসঙ্গে তিনটি ষাড় কিনলে পাবেন সৌদি আরবে ওমরাহ হজ করার সুযোগ।

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান বলেন, এ বছর উপজেলার প্রায় ২২ হাজার গরু কোরবানির জন্য প্রস্তুত। কুয়াকাটা ডেইরী ফার্মের মতো খামারগুলো নিয়মিত নজরদারিতে রয়েছে এবং তাদের পশুগুলো সুস্থ, উপযুক্ত।

এলাকাবাসী ও পর্যটকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে এই খামার। অনেকেই বলছেন, কুয়াকাটার হুজুরের খামার শুধু ব্যবসার জায়গা নয়, এটা একধরনের দৃষ্টান্ত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD