গলাচিপা-রাঙ্গাবালীতে বেড়িবাঁধ ভাঙনে ভাসছে জনপদ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো




গলাচিপা-রাঙ্গাবালীতে বেড়িবাঁধ ভাঙনে ভাসছে জনপদ

গলাচিপা-রাঙ্গাবালীতে বেড়িবাঁধ ভাঙনে ভাসছে জনপদ




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী জেলায় গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত ও নদীভাঙনে ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে। গতকাল বিকেল থেকে উপকূলীয় অঞ্চলজুড়ে বইছে দমকা হাওয়া, আর থেমে থেমে হচ্ছে ভারী বৃষ্টিপাত। শুক্রবার (৩০ মে) পর্যন্ত জেলার অধিকাংশ নিম্নাঞ্চল পানির নিচে চলে গেছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

গলাচিপা উপজেলার পানপট্রি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ ভেঙে আশপাশের তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। একইভাবে রাঙ্গাবালীর চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্য অংশের বাঁধ ভেঙে যাওয়ায় পুরো ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। চরআন্ডা গ্রামেও নদীর পানি ঢুকে পড়ায় সেখানে বেড়েছে দুর্ভোগ। দুই দফা জোয়ারে নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পাওয়ায় বাঁধের বাইরে থাকা ঘরবাড়ি, মাছের ঘের, কৃষিজমি—সবই পানির নিচে।

বিশেষ করে কুয়াকাটা সী-বিচ সংলগ্ন নতুন নির্মিত সড়ক ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, ভেঙে পড়েছে গাছ, কিছু ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। বাউফল উপজেলায় এক বৃদ্ধ গাছ চাপা পড়ে আহত হয়েছেন, তার হাত ভেঙে গেছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, খাল-ড্রেন দখল ও অপরিকল্পিত নগরায়নের ফলে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিচ্ছে। অনেক দোকানে পানি ঢুকে লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা হিসেবে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রেখেছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারও দ্রুত পদক্ষেপ নিয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, আট উপজেলায় ৮৪ মেট্রিক টন চাল, প্রতিটিতে তিন লাখ টাকা করে শুকনো খাবারের জন্য, এবং ঢেউটিন বিতরণের জন্য নয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্লাবিত এলাকাগুলোতে সহায়তা কার্যক্রম চলছে এবং যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে প্রশাসন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD