কলাপাড়ায় ৬৭ হাজার পরিবার পাচ্ছেন ২০ কেজি করে চাল Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




কলাপাড়ায় ৬৭ হাজার পরিবার পাচ্ছেন ২০ কেজি করে চাল

কলাপাড়ায় ৬৭ হাজার পরিবার পাচ্ছেন ২০ কেজি করে চাল




কলাপাড়া প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনের লক্ষ্যে ৬৬ হাজার ৯১৬ পরিবার পাচ্ছেন বিশেষ ভিজিএফএর ২০ কেজি করে চাল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যাক্রান্ত, দূর্যোগাক্রান্ত, দুঃস্থ ও অতিদরিদ্রদের জন্য এ পরিমান চাল বরাদ্দ দেয়া হয়েছে। কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় এ চাল বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানান, চাকামইয়া ইউনিয়নে চার হাজার ৬১৫, টিয়াখালীতে চার হাজার ১৮, লালুয়ায় চার হাজার ৬৮৭, মিঠাগঞ্জে তিন হাজার ২৪৬, নীলগঞ্জে আট হাজার ১৩১, মহীপুরে পাঁচ হাজার ৮৫২, লতাচাপলী সাত হাজার ২৬৪, ধানখালী চার হাজার ৩৯৮, ধুলাসার পাঁচ হাজার ১১২, বালিয়াতলী চার হাজার ৫৬৫, ডালবুগঞ্জ তিন হাজার ৬৫, চম্পাপুর চার হাজার ২৬১ পরিবার এবং কলাপাড়া পৌরসভায় চার হাজার ৬১৫, কুয়াকাটা পৌরসভায় তিন হাজার ৮১ পরিবার এ চাল পাচ্ছেন।

এজন্য কলাপাড়া খাদ্য গুদাম থেকে এক হাজার তিন শ’ ৩৮ দশমিক ৩২ মেট্রিক টন চাল উত্তোলনের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং মেয়রদের ছাড়পত্র দেয়া হয়েছে। অনেকে চাল উত্তোলন করে বিতরণ করেছেন। তবে সাধারণ মানুষের অভিমত বিগত বছর গুলোতে এচাল সর্বোচ্চ ১৫-১৬ কেজি করে দেয়া হয়েছে। আবার এক পঞ্চমাংশ চাল লোপাট হয়েছে। গড়ে দুই কেজি করে চাল কম দেয়া হলেও এক লাখ ৩৩ হাজার ৮৩২ কেজি চাল লোপাটের শঙ্কা করছেন তারা। তবে এবছর চাল বিতরনে অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেছে উপজেলা প্রশাসন। সাধারণ মানুষ এও জানান, যে পরিমাণ পরিবারের জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে তাতে শতকরা ৮০ ভাগ পরিবারের চাল পাওয়ার কথা। ধনী-দরিদ্র সবাই পাবেন যদি সঠিকভাবে বিতরন করা হয়। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানগণ এ চাল খাদ্যগুদাম থেকে উত্তোলন করেছেন। শুরু করেছেন বিতরন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD