সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা কামনা বিএমপি কমিশনারের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা কামনা বিএমপি কমিশনারের

সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা কামনা বিএমপি কমিশনারের




এইচ.এম হেলাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে সম্মানিত সাংবাদিকবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন।

সভায় পুলিশ কমিশনার মহোদয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বরিশালে নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য বিএমপির আইন-শৃঙ্খলা ব্যবস্থা প্রশংসনীয় ছিল।

মতবিনিময়কালে সাংবাদিকবৃন্দও নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত তাদের মতামত তুলে ধরেন। পুলিশ কমিশনার সভায় উপস্থিত সকলের সহায়তা কামনা করে বলেন, “অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনের জন্য সমাজের সকল স্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”

এছাড়া, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসন নিয়ে আলোচনা করা হয়। সভায় উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাতসহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার সমাপনীতে সাংবাদিকবৃন্দের আন্তরিক মতামত ও উদ্বেগের বিষয়গুলো পুলিশ কমিশনার মনোযোগের সাথে গ্রহণ করেন এবং ভবিষ্যতে সকলের নিরাপত্তা ও স্বস্তির জন্য একযোগে কাজ করার আশ্বাস প্রদান করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD