শেবাচিমে করোনা আক্রান্ত-উপসর্গ নিয়ে দু'জনের মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




শেবাচিমে করোনা আক্রান্ত-উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

শেবাচিমে করোনা আক্রান্ত-উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

শেবাচিমে করোনা আক্রান্ত-উপসর্গ নিয়ে দু'জনের মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী ও উপসর্গ নিয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

 

 

সোমবার (২৯ জুন) শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে বরগুনা জেলার আমতলী থানার এএসআই মেজবা উদ্দিন (৫৪) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। ভর্তির আধা ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিআই রোড এলাকার রেজাউল ইসলামের স্ত্রী শাহানাজের (৬২) মৃত্যু হয়। তিনি গত ১৯ জুন বেলা ১১টা ৪০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। রিপোর্টে করোনা পজেটিভ আসে তার।

 

 

মেজবা উদ্দিনের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

 

 

এ নিয়ে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ৯৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৫ জন করোনা পজিটিভ রোগী ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD