আমতলীতে মায়ের আক্রান্ত হওয়ার চারদিন পর ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




আমতলীতে মায়ের আক্রান্ত হওয়ার চারদিন পর ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত

আমতলীতে মায়ের আক্রান্ত হওয়ার চারদিন পর ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত




আমতলী প্রতিনিধি॥ আমতলী পৌরসভার মাজার রোডে মায়ের আক্রান্ত হওয়ার চারদিন পর ছেলে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই পরিবারে মা ও ছেলে আক্রান্ত হওয়ায় ঘটনায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মায়ের আক্রান্ত হওয়ার পর গত শুক্রবার থেকেই ওই বাড়ী প্রশাসন করে দিয়েছেন। এনিয়ে আমতলীতে নয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জানাগেছে, আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের মাজার রোডের ওই গৃহবধুর দুই ছেলে ঢাকায় লেখাপড়া করে। গত মার্চ মাসের শেষের দিকে ওই ছেলেরা ঢাকা থেকে বাড়ীতে আসেন। গত ২০ এপ্রিল ওই গৃহবধুর করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। তার শরীরের অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা গত বুধবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে চিকিৎসা নেন।

ওইদিনই হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পাঠিয়ে দেয়। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় তার নমুনা প্রতিবেদন পজিটিভ আসে। মা আক্রান্ত হওয়ার পর গত শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ ওই পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। সোমবার রাত ১০ টায় ওই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে বড় ছেলের নমুনা প্রতিবেদন পজিটিভ আসে।

করোনা আক্রান্ত মা ও ছেলে বাসার আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিরকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD