মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ

মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ




মঠবাড়িয়ায় প্রতিনিধি॥  পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৭৭ নং উত্তর-পশ্চিম মিরুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেকের বিরুদ্ধে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না শর্তে ওই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক জানান, বিদ্যালয়ের স্লিপের টাকা, দূর্যোগ ভাতা, রুটিং মেরামতসহ বিভিন্ন উন্নয়ন মূলক টাকার নামমাত্র আংশিক কাজ করিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন প্রধান শিক্ষক। এ ঘটনার প্রতিবাদ করলে তাকে কৌশলে ওখান থেকে বদলী করানো হয়। তিনি আরও বলেন এ ঘটনার চৌকষ তদন্ত হলে প্রধান শিক্ষকের থলের বিড়াল বেড়িয়ে যাবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে দুটি কক্ষে পর্যায়ক্রমে পাঠদান করাচ্ছেন। সংস্কারের অভাবে একটি কক্ষ তালাবদ্ধ রয়েছে। প্রধান শিক্ষক ছুটিতে থাকায় তাকে পাওয়া যায়নি। উন্নয়নের বিষয়টি জানতে চাইলে অন্যান্য শিক্ষকরা কয়েকটি দেয়াল লিখন, ছবি অংকন ও ফেস্টুন ছাড়া উন্নয়নের কিছুই দেখাতে পারেনি।

এ ব্যপারে প্রধান শিক্ষক আঃ মালেক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে একজন শিক্ষক ষড়যন্ত্র করছে। ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট গোলাম রাব্বানী জামাল বলেন,তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (ATO) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে ওই শিক্ষক দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD