বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:41:18 pm, Wednesday, 9 April 2025
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালী উপজেলার ওয়ারিদ টাওয়ার সংলগ্ন উজিয়ালখান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১:৩০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদারের ভাড়াটিয়া দুটি ঘরে। ওই সময় ঘরের ভাড়াটিয়া পরিবারের সদস্যরা অন্য একটি বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন এবং ঘরটি তালাবদ্ধ ছিল। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল, সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়। উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. খলিলুর রহমান জানান, ঘটনাস্থলে এসে তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

এ ঘটনায় দুটি ঘরের ভাড়াটিয়া পরিবারের মালামাল, আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র এবং নগদ অর্থসহ সবকিছু আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল বিমল পাটিগর, সঞ্জয় পাটিগর, উত্তম দাস এবং গৌতম দাস।

ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান, উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

মোট ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তার জন্য প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

প্রকাশের সময় : 07:41:18 pm, Wednesday, 9 April 2025