শ্বশুরের উপহার নিয়ে যা বললেন সামান্থা Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




শ্বশুরের উপহার নিয়ে যা বললেন সামান্থা

শ্বশুরের উপহার নিয়ে যা বললেন সামান্থা




সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক: সামান্থা রুথ প্রভু। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘদিন অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে প্রেমের পর বিয়ে করেছেন এ জুটি। গত বছরের ৬ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।

নাগা চৈতন্যর আরেক পরিচয় তিনি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা আক্কিনেনির পুত্র। বর্তমানে সংসার ও কাজ নিয়ে ভালো সময় পার করছেন সামান্থা।

সম্প্রতি এই অভিনেত্রী তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সময় সামান্থার এক ভক্ত তাকে প্রশ্ন করেন আপনাকে নাগার্জুনা আক্কিনেনির দেওয়া সেরা উপহার কী?

এমন প্রশ্নের উত্তরে অনেকে অনেক কিছু প্রত্যাশা করতে পারেন কিন্তু সামান্থা উত্তরে বলেন, ‘তার সমর্থন’। তিনি এও জানান, নাগার্জুনা সামান্থার প্রেরণা।

চলতি বছর সামান্থা অভিনীত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে ‘রাঙ্গাস্থালাম’, ও ‘আইরুম্বু থিরাই’ সিনেমা দুটি বেশি আলোচনায় উঠে আসে। এ সিনেমা দুটি ব্যবসায়িকভাবেও সফল। সামান্থা বর্তমানে তামিল ভাষার ‘সীমা রাজা’, ‘ইউ টার্ন’ ও তেলেগু ভাষার ‘সুপার ডিলাক্স’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়া নাম ঠিক না হওয়া নতুন একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন সামান্থা-নাগা চৈতন্য। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে এই দম্পতিকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD