হুমায়ুনপত্নী শাওন গ্রেপ্তার, নয়া অভিযোগ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




হুমায়ুনপত্নী শাওন গ্রেপ্তার, নয়া অভিযোগ!

হুমায়ুনপত্নী শাওন গ্রেপ্তার, নয়া অভিযোগ!




বিনোদন ডেস্ক ॥ অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের জানান, শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে, যেখানে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, শাওনের গ্রেপ্তারির পর তার বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা আগুন দেয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু বিতর্কিত মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল। এ পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শাওনের বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন এবং পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি বা অভিযোগ দায়ের করা হয়নি। শাওনের গ্রেপ্তার ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, এবং পরিস্থিতি শান্ত রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD