বাউফলের আবুল হত্যার ঘটনায় ওসিকে মামলা নেয়ার নির্দেশ Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বাউফলের আবুল হত্যার ঘটনায় ওসিকে মামলা নেয়ার নির্দেশ

বাউফলের আবুল হত্যার ঘটনায় ওসিকে মামলা নেয়ার নির্দেশ




বাউফল প্রতিনিধি ॥
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের কৃষক আবুল হোসেন (৬০) হত্যার ঘটনায় ওসিকে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ আগষ্ট) পটুয়াখালীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ২য় আদালতের বিচারক ফাইজুর রহমান নিহতের স্ত্রী মোসা. আলেয়া বেগমের একটি নালিশি পিটিশনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের আবুল হোসেনের সঙ্গে আলমগীর প্যাদা ও রাশেদুল ইসলামের জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে গত ১৫ জুলাই দুপুরে আলমগীর ও রাশেদুলের নেতৃত্বে কয়েকজন আবুল হোসেনকে পিটিয়ে আহত করে। পরে তাকে তার স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চাইলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এরপর তার অবস্থার অবনতি হলে ১৯ মার্চ বাউফল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এরপর ২১ জুলাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই বিকালে আবুল হোসেন মারা যান। নিহত আবুল হোসেনের স্ত্রী আলেয়া বেগম অভিযোগ করেন, আমার স্বামী মারা যাওয়ার পরের দিন আমি বাউফল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।

এরপর আমি নিরুপায় হয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) পটুয়াখালী আদালতে একটি নালিশি পিটিশন দায়ের করি। আদালত মামলাটি গ্রহণের জন্য বাউফল থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শুনেছি আবুল হোসেনের মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। ওই থানার পুলিশ তার ময়নাতদন্ত করেছেন। এ কারণে বাউফল থানায় মামলা নেয়া হয়নি। এখন জানলাম তার স্ত্রী (আবুল হোসেন) আদালতে মামলা করেছেন। আদালত সেই মামলা থানায় রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তবে এখন পর্যন্ত আদেশের কাগজপত্র হাতে পাইনি। পেলে সঙ্গে সঙ্গে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD