সংবাদ শিরোনাম:

বরিশালে ২ বিএনপির নেতার বাসায় হামলা,জানেনা কেউ !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:18:27 am, Friday, 10 January 2025
  • 153 সংবাদটি দেখা হয়েছে

বরিশালে ২ বিএনপির নেতার বাসায় হামলা,জানেনা কেউ !

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাসায় মুখোশধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বুধবার রাতের হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত শেষে দ্রুত বিচার দাবি করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ হাসান ও কেএম শহিদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন, সাইফুল আনম আজিম, হোসেন চৌধুরী, মাহাবুবুল হক পিন্টু প্রমুখ।

এদিকে হামলার ঘটনার পর বিএনপির একাংশের নেতাকর্মীরা নগরে বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের প্রকাশ্যে আসার আহ্বান জানান।অন্যদিকে তারেক রহমানের দেওয়া রাষ্ট্র মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক এ নেতারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ২ বিএনপির নেতার বাসায় হামলা,জানেনা কেউ !

প্রকাশের সময় : 01:18:27 am, Friday, 10 January 2025