জেল হতে পারে সোনাক্ষীর Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




জেল হতে পারে সোনাক্ষীর

জেল হতে পারে সোনাক্ষীর




অনলাইন ডেস্ক:বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে দায়ের করা হয়েছে এফআইআর।এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, প্রমোদ শর্মা নামের একজন অনুষ্ঠান আয়োজক সোনাক্ষীর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে নিশ্চিত করে মুম্বাইয়ের পুলিশ কর্তৃপক্ষ।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এ অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ৪০৬ ধারায় বিশ্বাস ভঙ্গের অভিযোগ করা হয়েছে।

সোনাক্ষী বিরুদ্ধে অভিযোগ তুলে প্রমোদ শর্মা জানান, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। কথা ছিল ওই অনুষ্ঠানে অংশ নেবেন সোনাক্ষী। অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অগ্রিম ২৮ লাখ টাকা পারিশ্রমিকও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি ওই অনুষ্ঠানে আর অংশ নেননি।

অভিনেত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগের পুলিশি তদন্ত চলছে। তবে এ অভিযোগ প্রসঙ্গে সোনাক্ষীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD