ফখরুলের আসনে অংশ নিচ্ছে হিরো আলম Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




ফখরুলের আসনে অংশ নিচ্ছে হিরো আলম

ফখরুলের আসনে অংশ নিচ্ছে হিরো আলম




অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূণ্য হয়ে যাওয়া তার বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।বিষয়টি নিশ্চিত করে শনিবার দুপুরে হিরো আলম বলেন, আমি জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়েছি তাই জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইব। যদি জাতীয় পার্টি মনোনয়ন না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন হিরো আলম। সেময় ১০ জনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। মনোনয়ন ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। আপিল শুনানি শেষেও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি।

এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছিলেন হিরো আলম। নির্বাচনে এ আসন থেকে সিংহ মার্কায় হিরো আলম পেয়েছিলেন ৬৩৮ ভোট। পরে ভোট বর্জন করেন তিনি।

এর আগেও ২০১৬ সালের ৪ জুন বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচনে হেরে গেলেও প্রত্যাশার থেকে বেশি ভোট পেয়েছিলেন আশরাফুল আলম।

নিজের ক্যাবল নেটওয়ার্ক চ্যানেলে মিউজিক ভিডিও প্রচার অতঃপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ফেসবুক সেলিব্রিটির তকমা পেয়েছেন হিরো আলম। আসল নাম আশরাফুল আলম হলেও তিনি হিরো আলম নামেই জনপ্রিয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD