সংবাদ শিরোনাম:

আগৈলঝাড়ায় চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর-কর্মীদের মারধর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:21:29 pm, Wednesday, 22 May 2024
  • 41 সংবাদটি দেখা হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই কর্মীকেও মারধর করে আহত করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রি।

আহতরা হলেন, বাকাল গ্রামের আব্দুল কালাম আকনের ছেলে আমিনুল ইসলাম (২৭) ও হরলাল বেপারীর ছেলে হরষিত বেপারী (২৪)। আহত দুইজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগামী ২৯ মে ভোটে আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আনারস প্রতীকে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রইচ সেরনিয়াবাত ও দোয়াত কলম নিয়ে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক যতীন্দ্রনাথ মিস্ত্রি।

প্রার্থী যতীন্দ্রনাথ জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজারের পাশ দিয়ে প্রচার গাড়ি ইজিবাইকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের আনারস প্রতীকে প্রার্থীর লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে প্রচারের গাড়ি ও মাইক ভাঙচুর করেন। হামলাকারীরা প্রচার গাড়িতে থাকা দুই কর্মীকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দি‌য়েছেন বলে প্রার্থী জানিয়েছেন।

অভিযোগ পাননি বলে জানিয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, হামলার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

অভিযোগের বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আমি এ ধরনের কোনো ঘটনা শুনিনি। আপনার কাছে প্রথম শুনলাম। আমার কোনো কর্মী হামলা করেছেন প্রমাণ দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আগৈলঝাড়ায় চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর-কর্মীদের মারধর

প্রকাশের সময় : 08:21:29 pm, Wednesday, 22 May 2024