নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন, আ.লীগ প্রার্থীর প্রার্থিতা হাইকোর্টে বহাল Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন, আ.লীগ প্রার্থীর প্রার্থিতা হাইকোর্টে বহাল

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন, আ.লীগ প্রার্থীর প্রার্থিতা হাইকোর্টে বহাল




বরগুনা প্রতিনিধি।।  বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের প্রার্থিতা বহাল রেখেছে হাইকোর্ট।শনিবার (১৫ জুন) রাতে সরাকারি কাজে বাঁধা ও নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতিকের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে রোববার (১৬ জুন) সকালে রেজবি উল কবির জোমাদ্দার হাইকোর্টে রিটপিটিশন দায়ের করলে হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রেজবি উল কবির জোমাদ্দারের প্রার্থিতা বহাল রাখেন। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন তালতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তৌফিকুজ্জামান তনু।

এরআগে নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল-কবীর জোমাদ্দারের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। শনিবার (১৫ জুন) রাতে তার প্রার্থিতা বাতিল করা হয়।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, গত ১২ ও ১৩ জুন আওয়ামী লীগ প্রার্থী রেজবি-উল-কবীর জোমাদ্দার বিভিন্নভাবে সরকারি কাজে বাঁধা ও আচরণবিধি লংঘন করেন। এ কারণে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।উল্লেখ্য, আগামী ১৮ জুন মঙ্গলবার পঞ্চম ধাপে স্থগিতকৃত পাঁচটি এবং আগের তফসিল অনুয়ায়ী ১৬টিসহ মোট ২১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD