কুয়াকাটায় বাইসাইকেল চালিয়ে প্রকৃতির টানে দুই শিক্ষার্থী Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




কুয়াকাটায় বাইসাইকেল চালিয়ে প্রকৃতির টানে দুই শিক্ষার্থী

কুয়াকাটায় বাইসাইকেল চালিয়ে প্রকৃতির টানে দুই শিক্ষার্থী




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  প্রকৃতির টানে বাইসাইকেল চালিয়ে এবারে দুই শিক্ষার্থী ও সাইক্লিস্ট পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঘুরতে এসেছে। ঢাকা তেজগাঁও কলেজের বি.বি.এস’র দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ইয়াছিন আরাফাত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র নাহিয়ান সৌমিক এরা দু’জনে ঢাকা থেকে আসেন। লাল সবুজের পতাকা নিয়ে বাইসাইকেলে আসার পথে অনেকেই তাকিয়ে দেখছিলেন।

তারা বাইসাকেল নিয়ে ঘুরে দেখেন কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান। রবিবার সকালে গুডবাই বলে ওই দুই শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে কুয়াকাটা ত্যাগ করেন। তবে সাইকেল চালালে স্বাস্থ্য ভাল থাকার পাশাপাশি অর্থ ও সময় বাঁচবে এমন দাবী করেছে ওই দুই সাইক্লিস্ট ও শিক্ষার্থী।

তাদের ভাষ্য মতে, বৃহস্পতিবার (১৪ জুন) ঢাকার মিরপুর এলাকা থেকে বাইসাইকেল যোগে সদর ঘাট। সেখান থেকে লঞ্চ যোগে আমতলী আসেন। এরপর দীর্ঘ ৪৬ কিলোমিটার পথ বাইসাকেল চালিয়ে শুক্রবার দুপুরে কুয়াকাটা সৈকতে পৌছায়। গত দুই দিন বাইসাকেলে চালিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। এজন্য গুগল ম্যাপ থেকে সাহায্য নিতে হয়েছে। তারা দু’জনে সাইক্লিস্টের সদস্য বলে তারা জানান।

তেজগাঁও কলেজের বি.বি.এস’র দ্বিতীয় বর্ষের ছাত্র মো.ইয়াছিন আরাফাত বলেন, ভ্রমণের নেশাই আলাদা। ভ্রমণ করতে সবারই ভালো লাগে। বাইসাইকেল চালানো শারীরিক ও মানসিক উভয়ই ভাল থাকে। এছাড়া স্বাস্থের জন্য অত্যান্ত উপকারি। এই প্রথমবার আমরা কুয়াকাটা এসেছি। এখানকার নাম অনেকবার শুনেছি। একই স্থানে দাড়িয়ে সুর্যোদয় আর সূর্যাস্থের মতো মনোলোভনীয় দৃশ্য একসাথে উপভোগ করেছি। এটা আমাদের জন্য বড় আনন্দের বিষয়। এছাড়া কুয়াকাটার রাখাইন পল্লী, বৌদ্ধ মন্দির, ঐতিহ্যবাহী সেই নৌকা, কুয়া, লাল কাকরার চর, লেবুর বন, গঙ্গামতির বিভিন্ন দর্শনীয় স্থান ছিল আমাদের কাছে স্বপ্নের মত। ওইসব দর্শনীয় স্থান গুলো আমরা বাইসাইকেল নিয়ে ঘুরতে পেরেছি।

অপর সাইকেলিস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র নাহিয়ান সৌমিক বলেন, মানুষ অনেক সময় এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে থাকে। তবে সে ভ্রমণ যদি শুধু মাত্র দেশের বিভিন্ন স্থান ঘুরে প্রকৃতির সাথে মেশা একটি অন্য রকম অনুভূতি। কখনো মেঘ, কখনো বৃষ্টি আবার কখনো প্রখর রোদে কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছি। এখানকার সবকিছুই ভাল বলে এই সাইকেলিস্ট জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD