বরিশালে দুই উপজেলায় চার শিশুর মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে দুই উপজেলায় চার শিশুর মৃত্যু

বরিশালে দুই উপজেলায় চার শিশুর মৃত্যু




বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পানিতে ডুবে দুই বোন ও উজিরপুরের পূর্ব নারায়ণপুর গ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মৃত শিশুদের পরিবারের বরাত দিয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, চরহোগলা গ্রামের বাসিন্দা প্রবাসী পান্না সরদারের স্ত্রী মুন্নি বেগম তার দুই মেয়ে সাড়ে চার বছরের আলিয়া ও তিন বছরের আয়শাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।

মঙ্গলবার বিকেলে দুই বোন ঘরের সামনের উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পরে স্ত্রী মুন্নি বেগম দুই মেয়েকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান তারা পুকুরের পানিতে ভাসছে। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা এসে পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসকেরা দুই বোনকেই মৃত বলে ঘোষণা করেন। ওসি আরও বলেন, কারো অভিযোগ না থাকা মৃত দুই বোনের মরদেহ তাদের মা মুন্নি বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, পূর্ব নারায়ণপুর গ্রামের বাসিন্দা ঝন্টু হাওলাদারের ছয় বছরের ছেলে মো. তাওহীদ ও প্রতিবেশী শরিফ খানের সাত বছরের ছেলে মো. শাফিন খেলার ছলে মঙ্গলবার দুপুরে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। প্রথমে শাফিন খানের মরদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুকুরে সন্ধান করে ডুবন্ত অবস্থায় তাওহীদকে উদ্ধার করে। তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD