গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা




গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর

গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর




গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরোধ সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর অফিসে হামলার অভিযোগ ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মিজানুর রহমান মিন্টুর অভিযোগ, সোমবার রাত সাড়ে সাতটার দিকে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা-কর্মী তার অফিসে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ঢাকা কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য রাকিব হাসান আলভী, যুবদল নেতা জুয়েল হাওলাদার, মনির ফকির, শহিদুল ফকির ও ছাত্রদল নেতা অভি কাজীর নাম উল্লেখ করেন তিনি। হামলাকারীরা চেয়ার ভাঙচুর করে পানিতে ফেলে দেয় এবং তথ্যমন্ত্রীর ব্যানার নষ্ট করে বলে দাবি তার।

তিনি বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। একই রাতে তথ্যমন্ত্রীর কর্মসূচি শেষে বাজার এলাকায় গেলে সিনিয়র নেতাদের সামনেই তাকে মারধর করা হয়।

অন্যদিকে যুবদল ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বার্থীতে মিন্টুর কোনো অফিস নেই; তিনি যাত্রী ছাউনি দখল করে সেটিকে অফিস হিসেবে ব্যবহার করছেন। তাদের অভিযোগ, মিন্টু দীর্ঘদিন এলাকায় না থেকেও ফিরে এসে দলীয় আধিপত্য প্রতিষ্ঠা করেছেন এবং বিভিন্ন অনিয়মে জড়িত।

তারা দাবি করেন, ভিজিএফ স্লিপ বিতরণে পক্ষপাতিত্ব, অর্থের বিনিময়ে চাল বিতরণ, সালিশের নামে টাকা আদায় ও চাঁদাবাজির প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেছেন। বার্থী বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের মন্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD