বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:42:19 pm, Monday, 20 April 2026
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ রাষ্ট্রীয় ও সরকারি সফরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য নতুন প্রটোকল নির্দেশনা জারি করেছে সরকার। গত ১৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত নির্দেশাবলি জারি করে, যা সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ সফরে যাওয়া বা দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব কিংবা যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। এতে সফর ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশীয় সফরের ক্ষেত্রে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনস্থলে একান্ত সচিব উপস্থিত থাকবেন। জেলা সদরে সফরের সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা দেবেন।

তবে সরকারি দায়িত্ব ব্যাহত না করতে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের বিদ্যমান সরকারি সফর বাতিলের প্রয়োজন নেই। এ ক্ষেত্রে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক অথবা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। মন্ত্রী বা প্রতিমন্ত্রী বিশেষ অনুরোধ করলে সফরসূচি পরিবর্তন করা যেতে পারে।

উপজেলা পর্যায়ে সফরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি আবশ্যক নয়।

এছাড়া ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর বিমানবন্দর বা রেলস্টেশনে আগমন বা প্রস্থানের সময় জেলা প্রশাসক কিংবা পুলিশ প্রধানদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়নি। ট্রানজিট ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার উপযুক্ত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিভাগীয় কমিশনার সদর দপ্তরে অবস্থান করলে মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন। সফরসূচি পাওয়ার পর সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নিরাপত্তা পরিকল্পনা নিশ্চিত করবেন।

সরকারি সফরে অপ্রয়োজনীয় প্রশাসনিক চাপ কমানো এবং প্রটোকল ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা

প্রকাশের সময় : 12:42:19 pm, Monday, 20 April 2026