বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী

বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী




বগুড়া প্রতিনিধি ॥ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সহিংসতা প্রতিরোধ সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আদালত যদি মানুষের কাছে নিরাপদ বিচারপ্রাপ্তির জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হয়, তবে মব ভায়োলেন্স স্বাভাবিকভাবেই কমে যাবে।

সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে বিচারব্যবস্থা দলীয় প্রভাবের অধীনে পরিচালিত হয়েছিল এবং রাতের বেলায় আদালত বসিয়ে আইনের অপব্যবহার করা হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জনগণের ভোটে বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ই-বেইল বন্ড ব্যবস্থা চালুর ফলে জামিনপ্রক্রিয়ায় অযথা দেরি ও হয়রানি কমবে। আইন, বিচার ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে পারলে গণতন্ত্রের সুফল জনগণ ভোগ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বগুড়া কোর্ট ভবনের উন্নয়ন ব্যয়ে ১৫ লাখ টাকা এবং আইনজীবী সমিতির লাইব্রেরির জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন সরকারপ্রধান।

গার্ড অব অনার শেষে আইনজীবী সমিতির ভবনের ফলক উন্মোচন, ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন এবং নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে ঐতিহাসিক বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রায় দুই দশক পর গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের পৈতৃক নিবাসে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকা কার্যক্রম উদ্বোধন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং নশিপুর ইউনিয়নে চৌকিরদহ খাল খনন প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

পরে বগুড়া শহরে ফিরে আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD