ট্রাম্পের দাবি মিথ্যা বললেন ইরানি পার্লামেন্ট স্পিকার Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ট্রাম্পের দাবি মিথ্যা বললেন ইরানি পার্লামেন্ট স্পিকার

ট্রাম্পের দাবি মিথ্যা বললেন ইরানি পার্লামেন্ট স্পিকার




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক বক্তব্যকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এসব দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় গালিবাফ বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে না। তিনি জানান, এই আন্তর্জাতিক নৌপথ দিয়ে চলাচল ইরানের নির্ধারিত নিয়ম অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই পরিচালিত হবে।

এর আগে ট্রাম্প বার্তা সংস্থা এএফপিকে জানান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতবিরোধ নেই এবং আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। ট্রুথ সোশালে তিনি দাবি করেন, ইরান হরমুজ প্রণালি খোলা রাখতে সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত বহাল থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সমুদ্র মাইন অপসারণ করছে বলেও দাবি করেন তিনি।

ব্লুমবার্গ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ১৯ এপ্রিল আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে এবং স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব বক্তব্য নাকচ করে বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের সার্বভৌম সম্পদ; এটি বিদেশে পাঠানোর প্রশ্নই ওঠে না। একই সঙ্গে তেহরান সতর্ক করেছে, অবরোধ অব্যাহত থাকলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে এবং হরমুজ পারাপারে আইআরজিসির অনুমতি প্রয়োজন হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD