বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার শিশুকে রাতের মধ্যে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার শিশুকে রাতের মধ্যে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার শিশুকে রাতের মধ্যে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার শিশুকে রাতের মধ্যে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট




বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে আজ রাতের মধ্যে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যশোরের জেলা প্রশাসককে (ডিসি) রাতের মধ্যে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে শিশুদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন আদালত।

 

 

একইসঙ্গে বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট। আগামী রবিবার (১১ অক্টোবর) সশরীরে তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো.মজিবুর মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে এ আদেশ দেন।

 

 

এদিকে, বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে আগামী ১১ অক্টোবরের মধ্যে ভিকটিম শিশুর ধর্ষণ সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতের মধ্যে শিশুদের তাদের মা-বাবার কাছে পৌঁছে দিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানকে অবগত করতে নির্দেশ দিয়েছেন।

 

 

পরে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, হাইকোর্টের সব নির্দেশনা বরিশালের শিশু আদালতের বিচারক, জেলা প্রশাসক, পরিচালক, বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাকেরগঞ্জের ওসিকে টেলিফোনে অবগত করা হয়েছে।

 

 

এর আগে বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় চার নাবালক শিশুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। তবে পূর্ব শত্রুতার জের ধরে ধর্ষণের অভিযোগ তুলে ওই শিশুদের ফাঁসানো হয়েছে বলে দাবি করেছিল স্বজনরা।

 

 

গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ছয় বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, মামলার আসামিরা ওই শিশুটির খেলারসাথী। ৪ অক্টোবর বিকেলে বাগানের মধ্যে খেলার সময় তাকে তিন আসামির সহ‌যোগিতায় এক আসামি ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD