জবাবদিহিতা নিশ্চিতে সারাদেশে নতুন নির্দেশনা জারি ভূমি মন্ত্রণালয়ের Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঝালকাঠিতে বেপরোয়া গতিতে প্রাণ গেল অটোরিকশা চালকের ঈদে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়ক ও নৌ মন্ত্রী রাজধানী তেহরান-এ নেই আয়াতুল্লাহ আলি খামেনি! কোথায়? পাল্টা হামলায় উত্তপ্ত ইরান-ইসরায়েল পরিস্থিতি মেনিফেস্টো বাস্তবায়নে কর্মকর্তাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জবাবদিহিতা নিশ্চিতে সারাদেশে নতুন নির্দেশনা জারি ভূমি মন্ত্রণালয়ের অবাধ তথ্য নিশ্চিতে জবাবদিহির নতুন কাঠামো প্রয়োজন: তথ্যমন্ত্রী কাবুল-কান্দাহারে বিস্ফোরণ, উত্তপ্ত আফগান-পাকিস্তান বিএনপি ও অঙ্গসংগঠন দেশব্যাপী দোয়ার আয়োজন বিএনপির নতুন কনস্টেবল নিয়োগে দ্রুত কার্যক্রম শুরু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




জবাবদিহিতা নিশ্চিতে সারাদেশে নতুন নির্দেশনা জারি ভূমি মন্ত্রণালয়ের

জবাবদিহিতা নিশ্চিতে সারাদেশে নতুন নির্দেশনা জারি ভূমি মন্ত্রণালয়ের




ডেস্ক রিপোর্ট ॥ ভূমি সেবায় শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। ঘোষিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে নির্ধারিত সেবামূল্যের তালিকা সম্বলিত স্থায়ী সাইনবোর্ড টাঙাতে হবে।

চার ফুট বাই আড়াই ফুট আকারের এই সাইনবোর্ডে প্রতিটি সেবার নির্দিষ্ট ফি উল্লেখ থাকবে। এর ফলে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম কমবে বলে আশা করছে মন্ত্রণালয়।

নতুন নিয়ম অনুযায়ী, ভূমি উন্নয়ন করসহ সব ফি কেবল অনলাইনে পরিশোধযোগ্য। কোনো কর্মকর্তা নগদ টাকা নিতে পারবেন না। নাগরিকদেরও নগদ লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অভিযোগের জন্য চালু করা হয়েছে ১৬১২২ নম্বরের সার্বক্ষণিক হেল্পলাইন। নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ দাবি করলে তাৎক্ষণিক অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। সত্যতা মিললে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফি তালিকা অনুযায়ী, ই-নামজারি বা মিউটেশন ফি ১ হাজার ১৭০ টাকা। এতে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা এবং প্রতি কপি খতিয়ান ১০০ টাকা অন্তর্ভুক্ত। খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপি ১২০ টাকা, ডাকযোগে পেতে অতিরিক্ত ৪০ টাকা লাগবে।

মৌজা ম্যাপের প্রতি শিটের ফি ৫৪৫ টাকা এবং ডাকযোগে নিলে ১১০ টাকা অতিরিক্ত দিতে হবে। নির্ধারিত তালিকার বাইরে অর্থ গ্রহণ দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD