বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ফ্যামিলি কার্ডের তিন শ্রেণির জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:15:15 pm, Tuesday, 24 February 2026
  • 5 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ দেশের সব নাগরিককে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করছে সরকার। এই কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৪টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। পরে পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় সম্প্রসারণ করা হবে।

মন্ত্রী জানান, চার বছরের মধ্যে সারা দেশে কার্ড বিতরণ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপকারভোগীদের তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সুবিধাভোগীরা নিজেদের পছন্দের ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।

তিনি আরও বলেন, কড়াইল বস্তি ও ময়মনসিংহের কিছু এলাকায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউনিয়ন পর্যায়ে বর্তমানে তথ্য সংগ্রহ ম্যানুয়ালি করা হচ্ছে। একই সঙ্গে অফলাইন ও অনলাইন উভয় পদ্ধতিতে তথ্য দেওয়া যাবে এবং এ জন্য কোনো ধরনের তদবিরের প্রয়োজন নেই বলেও জানান তিনি।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের নিম্নআয়ের মানুষের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফ্যামিলি কার্ডের তিন শ্রেণির জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের সময় : 10:15:15 pm, Tuesday, 24 February 2026