ফিতরার হার ঘোষণা, গত বছরের মতোই সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফিতরার হার ঘোষণা, গত বছরের মতোই সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫

ফিতরার হার ঘোষণা, গত বছরের মতোই সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫




ডেস্ক রিপোর্ট ॥ চলতি বছর ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। সভায় কমিটির সদস্য ও দেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ফিতরার হার ঘোষণা করা হয়।

কমিটি সূত্রে জানা গেছে, দেশের বাজারে চাল, গম, খেজুর, কিশমিশসহ বিভিন্ন খাদ্যদ্রব্যের মূল্য বিবেচনা করে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী মুসলমানরা নির্ধারিত সীমার মধ্যে ফিতরা আদায় করতে পারবেন।

গত বছরও একই হার নির্ধারণ করা হয়েছিল। তাই এবারও ফিতরার পরিমাণ অপরিবর্তিত রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে আগেভাগেই এ ঘোষণা দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD