অবাধ তথ্য নিশ্চিতে জবাবদিহির নতুন কাঠামো প্রয়োজন: তথ্যমন্ত্রী Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অবাধ তথ্য নিশ্চিতে জবাবদিহির নতুন কাঠামো প্রয়োজন: তথ্যমন্ত্রী

অবাধ তথ্য নিশ্চিতে জবাবদিহির নতুন কাঠামো প্রয়োজন: তথ্যমন্ত্রী




নিজস্ব প্রতিবেদক ॥ প্রযুক্তিনির্ভর যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে গণমাধ্যম ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জবাবদিহিতার সুনির্দিষ্ট পরিধি নির্ধারণ করা হবে।

মন্ত্রী উল্লেখ করেন, তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের অস্তিত্ব ছিল না। বর্তমানে ডিজিটাল বিশ্বে নতুন গণমাধ্যমের বিস্তার ঘটলেও প্রয়োজনীয় সংস্কার এতদিনে পুরোপুরি সম্পন্ন হয়নি। তিনি বলেন, “নীতিনির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে এমন কাঠামো গড়ে তোলা হবে, যাতে স্বাধীনতা ও জবাবদিহিতা সমানভাবে নিশ্চিত হয়।”

সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিয়ে সংস্কার প্রক্রিয়া পরিচালনার আশ্বাস দেন তিনি।

এর আগে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জনকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের অংশ। আর্থিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD