নতুন কনস্টেবল নিয়োগে দ্রুত কার্যক্রম শুরু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে




নতুন কনস্টেবল নিয়োগে দ্রুত কার্যক্রম শুরু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন কনস্টেবল নিয়োগে দ্রুত কার্যক্রম শুরু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




ডেস্ক রিপোর্ট ॥ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে পুলিশ বাহিনীতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, জনবল বৃদ্ধিকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রয়োজনীয় প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ছাড়পত্র পাওয়ার পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ প্রক্রিয়াও চলমান।

আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি পুনর্গঠন করা হচ্ছে। মন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন ও পুলিশদের মধ্যে সমন্বয় বাড়ানো হবে। নতুন কমিটিগুলো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।

সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের ১৮০ শূন্য পদে নিয়োগ দ্রুত সম্পন্ন হবে। মন্ত্রী জানান, স্বচ্ছ ও পরীক্ষামূলক প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করা হবে। ট্রাফিক পুলিশের সক্ষমতা বৃদ্ধি শহরের যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD