১৩ ঘণ্টার ব্যবধানে বড় কম্পনের পর ফের কাঁপল দেশ Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা




১৩ ঘণ্টার ব্যবধানে বড় কম্পনের পর ফের কাঁপল দেশ

১৩ ঘণ্টার ব্যবধানে বড় কম্পনের পর ফের কাঁপল দেশ




ডেস্ক রিপোর্ট ॥ ১৩ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা, যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সর্বশেষ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, দুপুরের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ভারতের সিকিম অঞ্চলে। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১ এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

ইএমএসসি জানায়, ওই ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০১ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে আশপাশের অঞ্চলের ভূমিকম্পের প্রভাব প্রায়ই অনুভূত হয়। তবে বড় ধরনের ঝুঁকি এড়াতে সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD