রাজাপুরে ইয়াবা নিয়ে সহযোগীসহ আটক ছাত্রলীগ নেতা Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




রাজাপুরে ইয়াবা নিয়ে সহযোগীসহ আটক ছাত্রলীগ নেতা

রাজাপুরে ইয়াবা নিয়ে সহযোগীসহ আটক ছাত্রলীগ নেতা




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা মো. জায়েদ জোহা খান এবং তার সহযোগী মো. ইমন হাসানকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক জায়েদ জোহা খান রাজাপুর উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আফরোজা আক্তার লাইজুর ছেলে। অন্য আটক ইমন হাসান কেওতা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

অভিযানকালে জায়েদ জোহা খানের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১ হাজার ৮০০ টাকা, মাদক বিক্রির ৮৯০ টাকা এবং একটি টেকনো ক্যামন মোবাইল ফোন জব্দ করা হয়। অন্যদিকে ইমন হাসানের কাছ থেকে ২ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ৫০০ টাকা এবং একটি রিয়েলমি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে সমির গাজি (৫৫) নামে আরও এক সহযোগী পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশের কাছে স্বীকার করেন, সমির গাজির সহায়তায় বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজাপুরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করতেন তারা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজাপুর থানায় এসআই মিরাজ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD