দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ নতুন আইজিপির দায়িত্ব গ্রহণ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ নতুন আইজিপির দায়িত্ব গ্রহণ

দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ নতুন আইজিপির দায়িত্ব গ্রহণ




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার সকালে পুলিশ সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় বিদায়ী আইজিপি বাহারুল আলমের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। দায়িত্ব গ্রহণ উপলক্ষে পুলিশ সদরদপ্তরে তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আইজিপি হওয়ার আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সিলেট আরআরএফের কমান্ড্যান্ট, ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং স্পেশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তার অভিজ্ঞতা রয়েছে। কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এবং ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জনকারী এই কর্মকর্তা ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক। তার নতুন দায়িত্বে পুলিশ বাহিনীতে পেশাদারত্ব ও গতিশীলতা বাড়বে বলে সংশ্লিষ্টদের আশা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD