ঝালকাঠিতে বেপরোয়া গতিতে প্রাণ গেল অটোরিকশা চালকের Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে বেপরোয়া গতিতে প্রাণ গেল অটোরিকশা চালকের

ঝালকাঠিতে বেপরোয়া গতিতে প্রাণ গেল অটোরিকশা চালকের




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে যাত্রীবাহী অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিল আকন (৩০) পুটিয়াখালি এলাকার বাসিন্দা এবং ইমাম আকনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক কাওসার আহমেদ। তিনি বাকেরগঞ্জ উপজেলার বামনিকাঠি এলাকার আ. কাদের ফরাজির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাটি রাজাপুর থেকে সমবায় এলাকায় এসে আকনের হাটের দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক খলিল আকনের মৃত্যু হয়।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত কাওসার আহমেদকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, মহাসড়কে নিয়ন্ত্রণহীন গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধক বসানো এবং ট্রাফিক পুলিশের তদারকি জোরদারের আহ্বান জানান তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD