বিসিসি নির্বাচন বাতিলের দাবীতে বিএনপির সমাবেশ Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




বিসিসি নির্বাচন বাতিলের দাবীতে বিএনপির সমাবেশ

বিসিসি নির্বাচন বাতিলের দাবীতে বিএনপির সমাবেশ




ভয়েস অব বরিশাল// বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশনে প্রহসনের ভোট ডাকাতী ও জাল ভোটের নির্বাচন বাতিল সহ পূর্ণ নির্বাচনের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশের সভাপতি সিটি নির্বাচনের মেয়র প্রার্থী এড.মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, জেলা বিএনপি সাধারন সম্পাদক এড. আবুল কালাম শাহিন, মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, মহানগর সহ-সভাপতি এড. আকতার হোসেন মেবুল, আইন বিষয়ক সম্পাদক এড. আবুল কালাম আজাদ। জেলা ও মহানগর মহিলা দল সহ বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেয়।

উল্লেখ্য ৩০ই জুলাই বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. মজিবর রহমান সরোয়ার বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নিকট পরাজিত হয়ে জামানত হারান।

বরিশাল সিটি নির্বাচনে দুইদিন যেতে না যেতে বরিশাল বিএনপিতে এখনো অভ্যন্তরীন কোন্দল রয়েছে তা প্রতিবাদ সমাবেশ থেকে নতুন করে ফুটে উঠেছে।

এর পূর্বে বিএনপির প্রতিবাদ সমাবেশ উপলক্ষে উক্ত এলাকার আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রনে রাখতে ব্যাপক পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD