ঢামেক মর্গে পড়ে আছে ছয় ব্যক্তির মরদেহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




ঢামেক মর্গে পড়ে আছে ছয় ব্যক্তির মরদেহ

ঢামেক মর্গে পড়ে আছে ছয় ব্যক্তির মরদেহ

ঢামেক মর্গে পড়ে আছে ছয় ব্যক্তির মরদেহ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হয়েছেন এমন আরো ছয় ব্যক্তির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

 

এতে বলা হয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ৬টি অশনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায়।

 

 

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি লাশ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাশের প্রাপ্ত তথ্য নিম্নরূপ -অজ্ঞাতপরিচয় পুরুষ (২০), অজ্ঞাতপরিচয় পুরুষ (২৫), অজ্ঞাতপরিচয় পুরুষ (২২), অজ্ঞাতপরিচয় মহিলা (৩২), অজ্ঞাতপরিচয় পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

 

 

লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত কারণে মৃত্যু। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে।’
মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

 

 

মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে, লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে।

 

 

উল্লিখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন, তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ নম্বর : ০১৬২১৩২৪১৮৭।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD