কাশিপুর মাদক ব্যবসায়ী আলামিন ও শহিদুলকে ২ বছর করে কারাদন্ড Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




কাশিপুর মাদক ব্যবসায়ী আলামিন ও শহিদুলকে ২ বছর করে কারাদন্ড

কাশিপুর মাদক ব্যবসায়ী আলামিন ও শহিদুলকে ২ বছর করে কারাদন্ড




স্টাফ রিপোর্টার: নিজ হেফাজতে ফেন্সিডিল রাখার অভিযোগে দায়ের করা মামলায় মাদক ব্যবসায়ি আলামিন ও শহিদুলকে ২ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার যুগ্ম জেলা জজ ২য় আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আলামিন কাশিপুর ইছাকাঠী এলাকার খোরশেদ আলমের ছেলে এবং শহিদুল গৌরনদী উত্তর বিজয়পুর গ্রামের খন্দকার মীর্জ হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আলামিন আদালতে উপস্থিত থাকলেও শহিদুল অনুপস্থিত ছিল। আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৮ অক্টোবর নগরীর কাউনিয়া আল মামুর জামে মসজিদের সামনে থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে কাউনিয়া থানা পুলিশ। এ ঘটনায় ঐ দিনই থানার এসআই আশীষ পাল মামলা দায়ের করেন।

একই বছরের ২৯ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম রেজা আদালতে চার্জশীট জমা দেন। আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD