সংবাদ শিরোনাম:

ড্রেনেজ সংকট ও খাল দখলে জলাবদ্ধতায় নাকাল বরিশাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:50:16 pm, Friday, 30 May 2025
  • 31 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে টানা ভারী বর্ষণে উদ্ভূত জলাবদ্ধতা নগরবাসীর জন্য চরম দুর্ভোগে পরিণত হয়েছে। অব্যবস্থাপনা ও অনিয়মই জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। বৃষ্টির পরপরই নগরীর বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে যায়, যার মূল কারণ অপরিকল্পিত নগরায়ন, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং খাল দখল ও দূষণ।

নগরবাসী বলছেন, জলাবদ্ধতা বরিশালে নতুন কিছু নয়, তবে এ বছর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বটতলা এলাকার বাসিন্দা ফাহাদ বলেন, “প্রতিবারই বলা হয় খাল খনন ও ড্রেন পরিষ্কার করা হবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয় না। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে ডুবে যায়।”

অবস্থার এতটাই অবনতি হয়েছে যে, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও প্রশাসনিক দপ্তরেও পানি ঢুকছে। এতে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা, রোগীদের হাসপাতালে পৌঁছাতে দুর্ভোগ এবং সরকারি কাজে বিঘ্ন ঘটছে।

পরিবহন চালকরাও বিপাকে পড়েছেন। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে পড়ছে। এতে করে যান চলাচল কমে গেছে এবং মানুষের চলাফেরাও বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সামান্য বৃষ্টিতেই বরিশাল অচল হয়ে যাবে। তারা নগর কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন ড্রেন পরিষ্কার, খাল পুনরুদ্ধার ও পরিকল্পিত জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হয়।

নগরবাসীর বক্তব্য, উন্নয়নের নামে রাস্তা-ঘাট নির্মাণ হলেও পানি নিষ্কাশনের দিকে কোনো নজর দেওয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টি এখন বড় দুর্যোগে রূপ নিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ড্রেনেজ সংকট ও খাল দখলে জলাবদ্ধতায় নাকাল বরিশাল

প্রকাশের সময় : 07:50:16 pm, Friday, 30 May 2025